বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শীঘ্রই দেশব্যাপী নতুন ‘সার ডিলার’ নিয়োগ বিজ্ঞপ্তি আসছে

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩২ বার পড়া হয়েছে

দেশব্যাপী শূন্য ডিলার ইউনিটে নতুন সার ডিলার নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ অনুবিভাগের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রদানের অনুরোধ জানানো ওই চিঠি সকল জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং সদস্য সচিব ও জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ অনুযায়ী দেশের বিভিন্ন জেলার ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকার শূন্য ডিলার ইউনিটের তালিকা সকল জেলা হতে পাওয়া গেছে। এমতাবস্থায়, স্ব স্ব জেলার শূন্য ডিলার ইউনিটসমূহে অবিলম্বে নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগ প্রদানের লক্ষ্যে ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। ওই চিঠির সাথে নিয়োগ বিজ্ঞপ্তির একটি নমুনা প্রেরণ করা হয়।

এরআগে, গত ৩০ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির’ সভায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’  চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নীতিমালাটি ২০০৯ সালের সার ডিলার নিয়োগ ও বিতরণসংক্রান্ত নীতিমালার প্রতিস্থাপিত হয়।

জানা গেছে, নতুন নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নে তিনজন ডিলার নিয়োগ পেতে যাচ্ছে। প্রতিটি ডিলারের তিনটি করে বিক্রয়কেন্দ্র থাকবে, যেখানে আগে একটি বিক্রয়কেন্দ্র ছিল। বিক্রয়কেন্দ্রগুলোয় সরকারি মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। নতুন ডিলার নিয়োগের পর খুচরা সাব-ডিলাররা আর সার বিক্রি করতে পারবেন না। ডিলারদের কমিশন আগের মতোই প্রতি কেজিতে ২ টাকা রাখা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্টদের দাবি, সারা দেশের সার ডিলারদের সিন্ডিকেট ভাঙা নতুন নীতিমালা প্রণয়ণের মূল লক্ষ্য। তাদের মতে, সারা দেশে খুচরা ব্যবসায়ী ও ডিলারদের যোগসাজশে সারের দাম বাড়ে, ফলে কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে পারেন না। নতুন ব্যবস্থাপনায় এই সমস্যা দূর হবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট