রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।​ স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান ঝিকরগাছায় জামায়াতের রোকন সম্মেলন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১ জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গতদের ত্রাণ দিলেন এমপি গোলাম রছুল নানা আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাঘারপাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে ক্ষুদ্র ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই, ক্ষতি ৪–৫ লাখ টাকা

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের অন্তাইখোলা গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে ক্ষুদ্র ব্যবসায়ী ওসমান বিশ্বাসের ঘর পুড়ে গেছে। গতকাল রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ওসমান বিশ্বাস একই গ্রামের মৃত মতিয়ার বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্তাইখোলা গ্রামে তিনি দীর্ঘদিন ধরে একজন ক্ষুদ্র মুদি ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার দোকানে দলমত নির্বিশেষে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেনাবেচা করে থাকেন।

জানা গেছে, ওসমান বিশ্বাসের কোনো রাজনৈতিক পদ-পদবি না থাকলেও পারিবারিক কারণে তিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, ওসমান অন্তাইখোলা গ্রামের একটি অসহায় ও দরিদ্র পরিবারের সন্তান। তার এই ছোট ব্যবসার আয়ের মাধ্যমেই পরিবারের জীবিকা নির্বাহ হতো। অগ্নিকাণ্ডে দোকানটি পুড়ে যাওয়ায় পরিবারটি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, গতকাল রাতে গ্রামের সবাই ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার বসতঘর ও ব্যবসার মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews