বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

পানির ট্যাঙ্কে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দুর্ধর্ষ চুরি ও লুটপাট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নলুয়া গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে মোহাম্মদ ওমর দেওয়ান ও মো. শহীদ মিয়ার বাড়িতে এ চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কৌশলে বাড়ির পানির ট্যাঙ্কে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে চোরচক্র ঘরে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার ভেঙে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

মোহাম্মদ ওমর দেওয়ানের বাড়ি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে মো. শহীদ মিয়ার বাড়ি থেকে একটি ল্যাপটপ ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের পরিকল্পিত চুরি আগে এলাকায় ঘটেনি।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট