বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদের নির্বাচিত এমপি-মন্ত্রীদের শপথ নেয়ার পরদিন আজ প্রথম বৈঠকে বসেছে মন্ত্রিসভা, এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়। বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান ওই ভবনে নিজের দফতরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দিয়েছেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনটার আগমুহূর্তেই তারা সচিবালয়ের এক নম্বর ভবনে পৌঁছান।

এদিকে নতুন সরকারের প্রথম কার্যদিবসে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপরতা লক্ষ করে গেছে।

বিএনপির নেতৃত্বাধীন এবারের সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৫০ জন সদস্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন। এরমধ্যে পূর্ণ মন্ত্রী  ২৪ জন ও প্রতিমন্ত্রী হিসেবে অংশ নিয়েছেন ২৫ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট