বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সে লক্ষ্যেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকেই কাজ শুরু হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি আমরা দায়িত্ব নিয়েছি। আগের তুলনায় দেশের পরিস্থিতি এখন অনেক বেটার (ভালো)।

পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিজ আসনের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওবাসীর অব্যাহত সমর্থনে আমি সেবা করার সুযোগ পেয়েছি। আপনাদের এ ভালোবাসার কাছে আমি ঋণী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট