বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ইরানে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ যশোরে

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

ইরানে ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ। রোববার (১ মার্চ) দুপুরে প্রায় অর্ধশত নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক তসলিমুর রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ইকবাল কবির জাহিদ, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন,কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ইসরারুল হক, নারী নেত্রী মনোয়ারা সিদ্দিকী ছবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইরানের স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর ইসরাইল ও আমেরিকার বর্বরোচিত হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানান।
বক্তারা বলেন, বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে এ ধরনের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে। তারা জাতিসংঘ-এর প্রতি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে আমেরিকা ইরানের খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও তারা অভিযোগ করেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট