বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট, দুইজনকে জরিমানা।

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মেহেদী সরদার ও দাউদ হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

এ সময় উপজেলা কৃষি অফিসার এবং বাঘারপাড়া থানার একটি চৌকস পুলিশ টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার জানান, অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট