বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মাদক সেবন ও বিক্রয়ের দায়ে বাঘারপাড়ায় এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে মো: কুদ্দুস হোসেন নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ ২০২৬) বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত মো: কুদ্দুস হোসেন এলাকায় মাদক সেবন ও বিক্রয়ের মাধ্যমে জনশৃঙ্খলা বিঘ্নিত করছিল বলে অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় অভিযানে পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল। উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট