বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়া পৌরসভার মশক নিধন অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪০৭ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে যশোরের বাঘারপাড়া পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও জনবহুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রসুল এবং বাঘারপাড়া পৌরসভার প্রশাসক ভুপালী সরকার। এছাড়াও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশা নিধনের জন্য ওষুধ ছিটানো হয় এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার জন্য সচেতন থাকতে হবে।

পৌর কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় বাঘারপাড়া পৌরসভায় নিয়মিতভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট