বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়ার ‎জয়নগর মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন ‎জামায়াত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়।

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

শনিবার যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫টি সদস্য পদের মধ্যে জামায়াত সমর্থিত প্যানেল থেকে ৪ জন এবং বিএনপি সমর্থিত প্যানেল থেকে ১ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বাধীন প্যানেল উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করে। তিনি মোট ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। একই প্যানেল থেকে আরিফ হোসেন ৩৯ ভোট, মুনজুর মুর্শিদ ৩৮ ভোট এবং আসমা খাতুন সর্বোচ্চ ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ভোটের ফলাফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থকদের মাঝে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

‎অপরদিকে উপজেলা বিএনপির সদস্য ও রায়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান সমর্থিত প্যানেল থেকে নাছির উদ্দিন ৪৬ ভোট পেয়ে একমাত্র সদস্য হিসেবে বিজয়ী হন।স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটির ম্যানেজিং কমিটি নির্বাচনকে ঘিরে এলাকার অভিভাবক, দাতা সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। নির্বাচনের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সার্বিকভাবে নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

‎নির্বাচনে বিজয়ী প্যানেলের প্রধান মাওলানা আবু বক্কর সিদ্দিকী বলেন, “আমরা দলীয়করণ বা বিভাজনের রাজনীতি নয়, বরং সবার মতামতকে গুরুত্ব দিয়ে নির্বাচন করেছি। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই আমরা বিজয়ী হতে পেরেছি। আগামী দিনে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, অবকাঠামোগত উন্নতি এবং শিক্ষার মান বৃদ্ধি করতে আমরা সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”তিনি আরও বলেন, “মাদ্রাসাটি যেন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় এবং এখান থেকে দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত যোগ্য প্রজন্ম গড়ে ওঠে, সে লক্ষ্যে আমরা কাজ করবো। এজন্য এলাকাবাসীসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
‎স্থানীয় সচেতন মহলের মতে, নতুন ম্যানেজিং কমিটির মাধ্যমে জয়নগর মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট