সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন অনন্য এক প্রতিষ্ঠান: সংসদে শ্রদ্ধা বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত ৫১ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ডে জলাবদ্ধতা, ইউনিয়ন ব্যবস্থায় ফিরতে চায় জনগণ চাপাতি নিয়ে ইজিবাইক স্ট্যান্ডে ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। বাঘারপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।​ স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান ঝিকরগাছায় জামায়াতের রোকন সম্মেলন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

‘অন্তর্বর্তীকালীন সরকার টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব’

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো টিকা প্রদান না করায় দেশে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. মো. রফিকুল ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে গত ৪ জানুয়ারি প্রথম হাম শনাক্ত হয়। সে সময় সংশ্লিষ্টরা বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও ভ্যাকসিন সংগ্রহে জটিলতা তৈরি হয়। ফলে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এর ফলেই বর্তমানে এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে।
হাম পরিস্থিতি নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডা. মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে ৯ মাস ও ১৫ মাস বয়সে শিশুদের টিকা দেওয়া হলেও চার মাস বয়সি শিশুরাও আক্রান্ত হচ্ছে। কেন নির্ধারিত সময়ের আগেই সংক্রমণ ঘটছে, তা খতিয়ে দেখা জরুরি। এ বিষয়ে গবেষণা হলে প্রাথমিক পর্যায়েই রোগ নিয়ন্ত্রণ ও নির্মূল করা সম্ভব হবে।
এই বিএনপি নেতা আরও বলেন, ২০২৪ সাল পর্যন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দেশে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরবর্তীতে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যারা ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে যুক্ত, তাদের এক বছরের আন্দোলনের কারণেও টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে করে এ ধরনের সংক্রামক রোগের বিস্তার ঘটার ঝুঁকি বেড়েছে।
সংশ্লিষ্টদের প্রতি তিনি জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং এ ধরনের কর্মসূচি বিঘ্নিত না করার অনুরোধ করেন।
সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে ডা. মো. রফিকুল ইসলাম বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা একজন থেকে ১০ থেকে ১৫ জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews