রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।​ স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান ঝিকরগাছায় জামায়াতের রোকন সম্মেলন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১ জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গতদের ত্রাণ দিলেন এমপি গোলাম রছুল নানা আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

যশোরে জমি দখল ও হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন শহীদ পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুরে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার চাকরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, আদালতের রায় তাদের পক্ষে থাকা সত্ত্বেও প্রতিপক্ষ প্রভাবশালীরা জমি দখলের চেষ্টা চালাচ্ছে, যার ফলে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চাকরিয়া এলাকায় প্রায় এক একর পৈতৃক জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সাথে অজয় কুমার মিত্রের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছে। অজয় কুমার জানান, এই জমি নিয়ে উচ্চ আদালতে মামলা হলে আদালত তাদের পক্ষেই রায় প্রদান করেন। তবে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ জমিটি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি প্রতিপক্ষ একদল লোক নিয়ে জমিতে থাকা মূল্যবান গাছ কেটে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে অজয় কুমারের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা তাদের দেশ ছাড়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা নিজ দেশে সম্মানের সাথে ও নিরাপদে বসবাসের নিশ্চয়তা চেয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক এই হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews