বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান: অবৈধভাবে মাটি বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দুই ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এর ফলে কৃষিজমির ক্ষতি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং স্থানীয়ভাবে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় দোহাকুলা ইউনিয়নের খলশী বড় পুকুর এলাকায় ভ্রাম্যমান আদালত অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির সত্যতা পায়। এ অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় বায়েজিদ হোসেন ও আবুল কাশেস নামের দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে, যাতে অবৈধ মাটি ব্যবসা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট