বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে বাঘারপাড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা ও প্রচার মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বাঘারপাড়া উপজেলায় ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা ও বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ও পৌর ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বাঘারপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি নাফিজ ইকবাল ইছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘারপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক।

এ সময় উপস্থিত ছিলেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাজ্জাদ হোসেন, ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি বি.কে. বিল্লাল, সাধারণ সম্পাদক টগর হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তুষার আল মামুন, সদস্য জিসান খান, ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, পৌর ছাত্রদলের নেতা শোয়াইব আহম্মেদ ও রাতুল হাসান তারেকসহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহোল আমিন, আশিকুজ্জামান ইমন, মামুন হোসেন, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, আলামিন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বাঘারপাড়ার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট