বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়ার ক্ষেত্রপালা বালিকা দাখিল মাদ্রাসায় নবাগত এমপি অধ্যাপক গোলাম রসুলকে সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের ক্ষেত্রপালা বালিকা দাখিল মাদ্রাসার উদ্যোগে গতকাল নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মোঃ সাদেক আলী, বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর জব্বার, উপজেলা জামায়াতের সদস্য আমান উল্লাহ এবং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমান উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক হাদিউজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা নবাগত সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, শ্রেণিকক্ষ সংকট নিরসন, শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ এবং খেলার মাঠ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের দাবি তুলে ধরা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ছাড়া একটি এলাকার সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তাই ক্ষেত্রপালা বালিকা দাখিল মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। তিনি শিক্ষার অগ্রগতিতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট