বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে রাকিব হোসেন (৪) নামের এক শিশু মারা গেছে। রাকিব উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের দিনমজুর আরফিন হোসেনের ছোট ছেলে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, দিনমজুর আরফিন হোসেন ধান কাটার শ্রমিক হিসেবে ফরিদপুরে অবস্থান করছেন। এদিন দুপুরে সবার অগচরে বাড়ির পাশের একটি পুকুরে নামে শিশু রাকিব। একইদিন দুপুর ১টার দিকে রাকিবের বড় ভাই জাহিদসহ (১৩) অনেকে সেই পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানির মধ্যে জাহিদের পায়ে ভারি কিছু লাগলে সে ভয় পেয়ে বাড়িতে এসে তার মাকে ঘটনাটা জানায়। এসময় বাশের লাঠি দিয়ে পানিতে খুঁজে রাকিবকে উদ্ধার করা হয়। এসময় স্থানীয়দের সহায়তায় রাকিবকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে এবং কারো কোনো আপত্তি না থাকায় রাকিবের মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট