রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।​ স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান ঝিকরগাছায় জামায়াতের রোকন সম্মেলন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১ জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গতদের ত্রাণ দিলেন এমপি গোলাম রছুল নানা আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাঘারপাড়ায় কার্পেটিং রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়ম

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাঘারপাড়ার একটি রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রাস্তায় পুরাতন ও মানহীন ইট, খোয়া ব্যবহার করা হচ্ছে। গ্রামবাসীর বাধায় কাজ বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ বাঘারপাড়া উপজেলা প্রকৌশল বিভাগের কেউই কাজের তদারকি করেন না। যে কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের ইচ্ছামত কাজ করছেন।
বাঘারপাড়া উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানাগেছে, উপজেলার দোহাকুলা ইউনিয়নের ঠাকুরকাঠি গ্রামে একটি কার্পেটিংয়ের রাস্তার সংস্কার কাজ চলছে। যার দৈর্ঘ্য প্রায় এক কিলো মিটার। কাজের দায়িত্বে রয়েছে এমএস সর্দার ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মান ব্যায় ধরা হয়েছে ৩৪ লক্ষ ৮১ হাজার ৩ শত ১৫ টাকা। পুরাতন এ রাস্তার নিচের অংশের কাজ শেষ হয়েছে। উপরের অংশের খোয়া বিছানোর কাজ চলমান রয়েছে।
গতকাল সকালে সরেজমিনে দেখাগেছে, রাস্তার দুই পাশে পুরাতন নিম্নমানের ইট রাখা রয়েছে। পাশাপাশি রয়েছে ব্যবহারের অনুপযোগি কালো ঝামা ইটের খোয়া। যা অন্যাত্র থেকে আনা হয়েছে। কিছু রাস্তায় খোয়া বিছানো আছে যা অতি নিম্ন মানের। স্থানীয়রা জানিয়েছেন, এ খোয়া রাতের অন্ধকারে অন্যাত্র থেকে আনা হয়েছে।
ঠাকুরকাঠি গ্রামের বাসিন্দা লিপন হোসেন জানিয়েছেন, সোমবার সন্ধারপর রাস্তায় পুরাতন ইট ট্রাক থেকে নামাতে থাকে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মরতদের সাথে স্থানীয়দের বাক বিতন্ডা শুরু হয়। স্থানীয়দের বাধা সত্ত্বেও রাস্তায় ইট নামানো হয়। নিরুপায় হয়ে স্থানীয়রা বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে। বিষয়টি নির্বাহী অফিসার ভুপালী সরকার তাৎক্ষণিকভাবে বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ানকে অবহীত করেন। সোমবার রাতেই উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার নাজমুল ইসলাম রাস্তা পরিদর্শনে যান। লিপন হোসেন আরো জানিয়েছেন, উপজেলা প্রকৌশল অফিসের কেউই রাস্তায় যান না। যে কারণে ঠিকাদার অনিয়ম করার সুযোগ পাচ্ছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মেজবাউল হক ইমন নামের এক ব্যাক্তি মুঠোফোনে (০১৭১১৩৪৫৯৮২) জানান, তিনি ঠিকাদারি কাজে নতুন। কাজের সাইটে না যাওয়াতে কিছু সমস্যা হয়েছে। উপজেলা প্রকৌশলীর সাথে কথা হয়েছে। পুরাতন ইট তুলে নতুন ইট দিয়ে কাজ হবে।
বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, সোমবার রাতে সাইটে সার্ভেয়ারকে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালেও সহকারি প্রকৌশলীকে পাঠানো হয়েছে। এলাকাবাসির অভিযোগের সত্যতা মিলেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে কাজের অনুপযোগি ইট ও খোয়া অপসারণ না করলে কাজ বন্ধ থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, তিনি ঐ রাস্তার তথ্য পাওয়ার পর তা উপজেলা প্রকৌশলীকে সোমবার রাতেই জানিয়েছেন। বাকি ব্যবস্থা তিনিই নিবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews