বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ান আজমেহেরপুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩২২ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাঘারপাড়ায় উপজেলা পর্যায়ে বালিকা গ্রুপে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩-০ গোলের ব্যবধানে এ বিদ্যালয় জয় পায় আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে। গকাল বিকাল তিনটায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পূর্ব পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। একই মাঠে বালক গ্রুপেরও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরে চ্যাম্পিয়ান হয়। এর আগে উপজেলার ১০ টি ভেন্যুতে মোট এক’শ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে খেলোয়াড়রা অংশ নেয়। বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য গোলাম রসুল খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এতে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক উপজেলা আমীর মাষ্টার নাসির হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশফিকুর রহমান, ইউআরসি’র ইন্সট্রাক্টর নাজনীন নাহার, সহকারি শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ও প্রভাত কুমার রায়, মাসুদ আলম টিপু, কামাল হোসেন , উপজেলা যুব জামাতের সভাপতি জামাত ইসলামের মনোনীত মেয়র প্রার্থী মতিউর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট