রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।​ স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান ঝিকরগাছায় জামায়াতের রোকন সম্মেলন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১ জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গতদের ত্রাণ দিলেন এমপি গোলাম রছুল নানা আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর আহতের পর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিছ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি নওয়াপাড়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান আনিছ প্লাজার সামনে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াপাড়া পীর বাড়ী এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজায় একটি বাসা ভাড়া নিতে চান। তবে আনিছুর রহমান বাসা ভাড়া দিতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহ মাহামুদ চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews