বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষে বাঘারপাড়ায় উপজেলা কমিটির আগাম সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া: মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতি ঈদে সরকার দুস্থ ও দরিদ্রদের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করে থাকে। যা খাদ্য সহায়তা কর্মসূচি বা ভিজিএফ নামে পরিচিত। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় এ কর্মসূচি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করে থাকে। জুলাই আন্দোলনের পর থেকে ইউনিয়ন পরিষদ এ কর্মসূচি বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতায় পড়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতার হস্তক্ষেপে তালিকা গঠন, কার্ড ও চাল বিতরণে স্বাভাবিক প্রকৃয়ায় বিঘ্ন ঘটে। কোন কোন ইউনিয়নে সঠিক সময়ে চাল বিতরণও করা সম্ভব হয়নি। গত ঈদুল ফিতরের আগে বাঘারপাড়ায় এ কর্মসূচি বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের হিমসিম খেতে হয়েছে। এ বিষয়ে গত ১৪ মার্চ বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশ হয়। প্রতি বছর সরকার ঈদেও দুই চারদিন আগে এ কর্মসূচির বরাদ্ধ দিয়ে থাকে। যে কারণে অতি অল্প সময়ে তালিকা প্রণয়ন করা ইউনিয়ন পরিষদের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে দাড়ায়।
সরকার এ সব সমস্যা বিবেচনা করে গত ৩ মে উপজেলা পর্যায়ে বরাদ্ধ দিয়েছে। যাতে ভালো একটি তালিকা তৈরি করে সুষ্ঠভাবে ভিজিএফ’র চাল বিতরণ করতে পারে। এ সুযোগটি কাজে লাগিয়েছে বাঘারপাড়া উপজেলা প্রশাসন। গত ৩ মে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভিজিএফ’র উপজেলা কমিটির সভাপতি ভুপালী সরকার এ পত্রের মাধ্যমে সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে অধিকতার যাচাই বাছাই করে একটি সুন্দর তালিকা করার নির্দেশ দিয়েছে। এ তালিকা ১০ মে’র মধ্যে সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছর বাঘারপাড়া বরাদ্ধ পেয়েছে প্রায় একশ চৌষট্রি মেট্রিক টন চাল।
তালিকা প্রনয়নে আগ্রগতি ও বিগত দিনের অনাক্সিক্ষত ঘটনা এড়াতে বাঘারপাড়া উপজেলা প্রশাসন গতকাল এ বিষয়ে আগাম প্রস্তুতি সভা করেছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। সভায় সিদ্ধান্ত হয় তালিকা অনুযায়ি ভিজিএফ’র কার্ড গ্রাম পুলিশের মাধ্যমে সরাসরি উপকারভোগীর হাতে পৌছে দেওয়া হবে। এ কাজে সার্বিক তদারকি করবে ইউপি চেয়ারম্যান ও মেম্বরবৃন্দ। কার্ড অন্য কোন মাধ্যমের হাতে গেলেই সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বর ও গ্রাম পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন। একইসাথে তালিকা ১০ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে। যাতে করে ইউনিয়ন ও উপজেলা কমিটি তালিকা যাচাই বাছাইয়ের সুযোগ পায়। কোন তালিকায় অসংগতি দেখা দিলে তা সংশোধনের জন্য পর্যাপ্ত সময় হাতে থাকবে। সভায় এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: শামসুল আারেফিন,কৃষি কর্মকর্তা সায়েদা নাসরিন জাহান, সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল আলমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট