রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।​ স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান ঝিকরগাছায় জামায়াতের রোকন সম্মেলন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১ জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গতদের ত্রাণ দিলেন এমপি গোলাম রছুল নানা আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি!

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে রুবেল (৩৫) নামে ছদ্মবেশী এক ধানটাকা শ্রমিকের বিরুদ্ধে কৃষকের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানের সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেল ফিরে পেতে ও চোর ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন ভূক্তভোগী কৃষক রুমান সরদার।

রুমান সরদার বলেন, গত ৩০ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মুরলী বাজার এলাকার সাত্তার মোড়লের ছেলে পরিচয়ে রুবেল নামে এক যুবককে ধানকাটা শ্রমিক হিসেবে ভাড়া করেন। এরপর তাদের বাড়িতে থেকে ধানকাটার কাজ শুরু করে সে। গত শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল নিয়ে প্রেমবাগ মোড়ে শওকতের চায়ের দোকানে যান রুমান ও রুবেল। কিছু সময় পর রুমানের কাছ থেকে চাবি নিয়ে কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় রুবেল। চুরি হওয়া সুজুকি হায়াতে মডেলের ১১৩ সিসি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বাগেরহাট- হ-১২-৬৩৫৩, ইঞ্জিন- এফ৪ই৬-৩১৭৮২৭, চেসিস- আরএমবিএল-এনএফ৪জেই-০০৯২৯২।
রুমান সরদার আরো বলেন, ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে গেছে রুবেল। ঘটনার পর তার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ করেছি। তারপরও আমার সখের মোটরসাইকেলের সন্ধান মেলেনি। সর্বশেষ সাংবাদিকদের মাধ্যমে মোটরসাইকেল ফিরে পেতে ও ছদ্মবেশী ধানকাটা শ্রমিক চোর রুবেলকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews