রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।​ স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান ঝিকরগাছায় জামায়াতের রোকন সম্মেলন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১ জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গতদের ত্রাণ দিলেন এমপি গোলাম রছুল নানা আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

যশোর (অভয়নগর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে প্রতারণার অভিযোগে অহিদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অহিদুজ্জামান যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের আটঘরা গ্রামের হযরত আলী মোল্যার ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, নওয়াপাড়া বাজারে ‘ভাই ভাই ট্রেডিং’-এর একটি অফিস থেকে প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়। পরে তিনি অপরাধ স্বীকার করলে তাৎক্ষণিকভাবে আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তার ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি জব্দের নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া বাজারে ভাই ভাই ট্রেডিংয়ের অফিস থেকে প্রতারণার অভিযোগে অহিদুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রতারণার বিষয়টি স্বীকার করলে বিচারক তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ব্যবহৃত পালসার ১৫০সিসি কালো রঙের মোটরসাইকেল জব্দের আদেশ দেন।
অভিযোগকারী নওয়াপাড়া পৌর এলাকার টিসিবির পরিবেশক আহসানুল কাদির ও হুমায়ন কবীর জানান, টিসিবির পরিবেশক বহাল রাখার ব্যবস্থা করবেন বলে অহিদুজ্জামান তাদের কাছে আড়াই লাখ টাকা দাবি করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নওয়াপাড়া বাজারে ভাই ভাই ট্রেডিংয়ের অফিসে টাকা নিতে আসলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ম্যাজিস্ট্রেট এসে প্রতারণার দায়ে অহিদুজ্জামানকে কারাদন্ড ও তার মোটরসাইকেলটি জব্দ করার নির্দেশ দেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, প্রতারণার অভিযোগের সত্যতা ও অপরাধ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৬ ধারায় এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews