বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

সৈয়দ ইকবাল হাসান, অভয়নগর প্রতিনিধি: যশোরের শিল্প শহর নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নানা মহলে উদ্বেগ ও বিক্ষোভ চলমান।
বুধবার দীন ব্যাপী হরতাল পালনের পর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ী আনিছুর রহমানের হত্যাকারীদে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের পূর্বে নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা সংলগ্ন ‘আনিছ ট্রেড ভ্যালী’ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল। এ সময় তিনি বলেন, ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আমির মশিউর রহমান, নওয়াপাড়া পৌর শাখা জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, যশোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এম এম আশিকুজ্জামান প্রমুখ।
গত ৬ মে সন্ধ্যায় বাসা ভাড়া কেন্দ্রিক ব্যবসায়ী আনিছুর রহমানকে গুয়াখোলা গ্রামে পীরবাড়ী মাদারসাসংলগ্ন তার বহুতলা মার্কেট ‘আকিজ ট্রেড ভ্যালী’র সামনে কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। পরদিন নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে গুয়াখোলা গ্রামের শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ, একই গ্রামের নিছার আলীর ছেলে নাসির উদ্দিনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট