বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

আজ শনিবার সকাল ১১টায় যশোরের বাঘারপাড়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বাঘারপাড়া উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবাগত সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুলকে এ সময় ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান ও বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানস্থল সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষানুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ জনসমুদ্রে রূপ নেয়। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘারপাড়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা সিদ্দিকুল্লাহ এবং সঞ্চালনা করেন অধ্যক্ষ আব্দুল অলিম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা স্থানীয় মাদ্রাসাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, আধুনিক শিক্ষাসামগ্রী সরবরাহ এবং শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, “মাদ্রাসা শিক্ষা দেশের ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম ভিত্তি। একটি আদর্শ ও সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষক সমাজের ভূমিকা অপরিসীম।”

তিনি আরও বলেন, “স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব। উন্নয়নমূলক যেকোনো কাজে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার, শিক্ষক সমাজ ও অভিভাবকদের একসাথে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট