বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মো. গোলাম রসুল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. আলিমুর রাজিবের সার্বিক ব্যবস্থাপনায় সভাটি পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ।
সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আলতাফ হোসাইন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় সম্পন্ন বিভিন্ন কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক, সাব-সেন্টার ফ্যাসিলিটি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন আয়-ব্যয়ের তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে এমপি গোলাম রসুল বলেন, “ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং এ ক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “হাসপাতালের সংস্কার কাজে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা যেন আল্লাহভীতি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। গাইনি ও সার্জারি কনসালটেন্ট না থাকার বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করা হবে।”
হাসপাতালের রোগীদের খাবারের মান ঠিক রাখার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শয্যা সংকট, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, অবকাঠামোগত ত্রুটি, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকট, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক ও ওষুধের স্বল্পতা এবং টিকা সরবরাহে ঘাটতি। বিশেষ করে র‍্যাবিস ভ্যাকসিন, হামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিকার চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
সভায় আরও উপস্থিত ছিলেন যশোর শিবিরের সাবেক ছাত্রনেতা এম এম আশিকুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, মাহমুদা সুলতানা মনি, ডা. মো. ইকবাল হোসেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইব্রাহীম খলিল ফারুকীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
এদিকে, সমন্বয় সভায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নতুন করে চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সাবেক শিবিরনেতা এম এম আশিকুজ্জামান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট