রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।​ স্কুলে কোচিংয়ে যাওয়ার কথা বলে নিখোঁজ স্কুলছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান ঝিকরগাছায় জামায়াতের রোকন সম্মেলন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ভোলায় এইচএসসি পরীক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ১০ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১ জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গতদের ত্রাণ দিলেন এমপি গোলাম রছুল নানা আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহার আনন্দকে ভাগাভাগি করে নিতে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা গ্রামে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

ভিটাবল্যা স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন জামদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম। খেলায় ছোট ভিটাবল্যা একাদশ ও বড় ভিটাবল্যা একাদশ অংশগ্রহণ করে। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ছোট ভিটাবল্যা একাদশ ২-০ গোলের ব্যবধানে বড় ভিটাবল্যা একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এফ এম আসলাম হোসেন, সমাজসেবক সফিকুল আলম, ভিটাবল্যা ক্যাম্পের টু-আই-সি মো. হযরত আলী, ইউপি সদস্য মাসুম বিশ্বাস, উপজেলা এসসিপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম বাঘা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম মোল্যা, সাংগঠনিক সম্পাদক শাহিদুর সাইদুল মোল্লা, বিএনপি নেতা রেজাউল মোল্যা, আলামত বিশ্বাস, মফিজুর মোল্যা, শরিফুল ইসলাম, হানিফ মোল্যা, তামিম হোসেন ও শাহিন রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত এই প্রীতি ফুটবল খেলা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews