বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়ায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হাসান নামে আরও এক যুবক আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জহুরপুর ইউনিয়নের ছোট খুদড়া জামতলা মোড়ে খাজুরা-চতুরবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত হোসেন জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। আহত হাসান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয়রা জানা যায়, প্রান্ত ও হাসান মোটরসাইকেলে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ছোটখুদড়া জামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রান্ত ও হাসান গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত মৃত ঘোষণা করেন। আহত হাসানকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্রা মল্লিক জানান, প্রান্তকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। হাসানের চিকিৎসা চলছে।
এদিকে, দুর্ঘটনার খবরে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট