বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাউলিয়া গ্রামে ঐতিহাসিক ঘোড়দৌড় ও ভাবগানের আসর, হাজারো মানুষের মিলনমেলা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার ৬নং দোহাকুলা ইউনিয়নের বাউলিয়া গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা ও ভাবগানের মনোমুগ্ধকর আয়োজন। গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে লালন করতে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ।

দিনব্যাপী আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আসেন অভিজ্ঞ আরোহী ও ঘোড়ার মালিকরা। সেই সঙ্গে প্রতিযোগিতা উপভোগ করতে আশপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাউলিয়া গ্রাম যেন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। সন্ধ্যায় ভাবগানের আসর অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য জাহানবী বিশ্বাস, বর্তমান ইউপি সদস্য জসিম উদ্দিন এবং দোহাকুলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম বিশ্বাস এবং বাঘারপাড়া উপজেলা কৃষক দলের সহ-সভাপতি জুয়েল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মশিউর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব খান মোল্লা, দোহাকুলা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমানসহ ইকবাল, সবুজ, সেলিম, জাবেদ ও শওকতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বক্তারা বলেন, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজকরা জানান, আগামীতে আরও বৃহৎ পরিসরে এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও ভাবগানের আয়োজন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট