বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়ায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

’অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বাঘারপাড়ায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার বিষয় ছিলো উপজেলা পর্যায়ে ’গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’। বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
গ্রাম আদালত কি, কেন গ্রাম আদালতে যাবে, এতে কি কি বিরোধ নিষ্পত্তি হয়, কি কি বিরোধ নিস্পত্তি করতে পারে না, গ্রাম আদালতে কিভাবে আবেদন দাখিল করতে হয়, কিভাবে গ্রাম আদালত গঠন হয়, কোন কোন ক্ষেত্রে গ্রাম আদালত কত টাকা জরিমানা করতে পারে, এ আদালত কিভাবে গ্রামের সাধারণ জনগনকে সহায়তা করতে পারেসহ ইত্যাদি বিষয়য়ে আলোচকরা আলোকপাত করেন। ভিডিও চিত্রের মাধ্যমেও অংশগ্রহনকারিদের গ্রাম আদালত সম্পর্কে আরো স্পষ্ট ধারণা দেন কর্মশালার আয়োজক বৃন্দ। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি , প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাসমুহের ভূমিকা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয় কর্মশালায়। উম্মুক্ত আলোচনায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণায় উপস্থিত অংশীজনদের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা, কর্মশালায় অংশগ্রহনকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কতৃক দাখিলকৃত পরিকল্পনার অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনাও তৈরি করা হয়। কর্মশালয় অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট