বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ডা: মিজানুল হক এর দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। অদ্য ১৪/০৬/২০২৬ ইং রোজ রবিবার কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ মোবাইল ডিউটি করার সময় জানতে পারে যে, কিশোরগঞ্জ মডেল থানাধীন চর শোলাকিয়া এলাকায় নিজ বসত বাড়িতে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি করে তার হেফাজত থেকে বিপুল পরিমাণে অবৈধ মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে কৌশলে মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট