বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষীক নির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৫জুন। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও ৪ জন নির্বাহী সদস্য নির্বাচনে মোট ১৯ জন্য সদস্য তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। নির্বাহী কমিটির অন্য ৫ পদে প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা ভোটের আগেই নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন আইনি জটিলতায় ২০১৯ সালের পর থেকে বাঘারপাড়া প্রেসক্লাবের নির্বাচন বন্ধ থাকে। এরপর গত ১৬জুন এক সাধারন সভায় প্রেসক্লাবের সদস্যরা নির্বাচনে একমত হলে দু’জন সিনিয়র সাংবাদিককে নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন। তারা হলেন আজিজুল ইসলাম এবং আজম আলী খান। একই সাথে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি বদরুদ্দিন বাবুল ও সম্পাদক আবু বকর সিদ্দিকী। সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত তফসিল অনুযায়ি ৭ ও ৮ জুন মনোনয়ন সংগ্রহ ও জমাদান, ১০ জুন যাচাই বাছাই, ১৩ জুন প্রত্যাহার, ১৮জুন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি ইকবাল কবির ও সাবেক সম্পাদক ফরিদুজ্জামান, সম্পাদক পদে বর্তমান কমিটির সম্পাদক হুমায়ুন কবির ও সাবেক কোষাধ্যক্ষ তরুণ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান, চন্দন দাস, শাহজাহান সাজু, শামীম রেজা, সাইদ ইবনে হানিফ ও আহাদ আলী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে খান কেএম শরাফত উদ্দীন, যুগ্ম সম্পাদক অনুপম দে, কোষাধ্যক্ষ প্রদীপ বিশ্বাস, দপ্তর সম্পাদক মুঞ্জুর মুর্শিদ এবং সাংস্কৃতিক সম্পাদক মোজাফ্ফর হোসেন। উল্লেখ্য প্রেসক্লাবের ২১ সদস্যের মধ্যে দু’জন বিদেশে থাকায় ১৯ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট