বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গতদের ত্রাণ দিলেন এমপি গোলাম রছুল

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া বুড়োর দোকান সংলগ্ন জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গত মানুষের খোঁজ নিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর মো. গোলাম রছুল। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করেন।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তিনি ইপিজেড সংলগ্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডুবে থাকা সড়ক অতিক্রম করে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি গোলাম রছুল বলেন, জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে এবং বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রত্যাশিত সাড়া না পাওয়ায় সংগঠনের উদ্যোগে জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এলাকার জলাবদ্ধতার পেছনে মজুমদার অটো রাইস মিলের বর্জ্য নিষ্কাশনের অপরিকল্পিত ব্যবস্থা এবং ইপিজেড নির্মাণকালে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়া অন্যতম কারণ। স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মত দেন।

কয়েক ঘণ্টাব্যাপী পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা তাদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা এমপির কাছে তুলে ধরেন। এসময় তাকে কাছে পেয়ে অনেকেই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর জেলা শূরা সদস্য মশিউর রহমান, অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভয়নগর উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল, প্রেমবাগ ইউনিয়ন আমীর সুলাইমান কবীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট