বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্যসহ আটক ১

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক, ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এ সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় মদ, উইনসেরেক্স সিরাপ, ইসকাফ সিরাপ, কাশ উপশম সিরাপ, ভারতীয় ওষুধ এবং মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
গাজীপুর বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার ঘেরপাড় এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একইভাবে তলুইগাছা বিওপির টহলদল সদর উপজেলার আমবাগান এলাকা থেকে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মদ, উইনসেরেক্স সিরাপ ও বিভিন্ন ওষুধ উদ্ধার করেন। এছাড়া চান্দুরিয়া বিওপির টহলদল কলারোয়ার আমবাগান এলাকা থেকে ৩০ হাজার ৮০০ টাকা মূল্যের উইনসেরেক্স সিরাপ, ইসকাফ সিরাপ ও কাশ উপশম সিরাপ জব্দ করে।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযানে জব্দ হওয়া পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। এ ঘটনায় আটক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট