বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ঝিকরগাছায় জামায়াতের রোকন সম্মেলন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। একই সঙ্গে তিনি দাওয়াতি কার্যক্রম জোরদার, সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং সাংগঠনিক দায়িত্ব সততা ও নৈতিকতার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (১১ জুলাই) সকাল ৮টায় যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে রোকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক গোলাম রসুল এমপি।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আবিদুর রহমান, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, অধ্যাপক মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আমীর, সেক্রেটারি এবং রোকনবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সংগঠনকে আরও সুসংগঠিত করে দলীয় মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একজন রোকন শুধু সংগঠনের সদস্য নন তিনি ইসলামী আন্দোলনের একজন আদর্শ কর্মী। তাই ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটানোর পাশাপাশি দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে হবে।

সম্মেলনে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট