বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

চাপাতি নিয়ে ইজিবাইক স্ট্যান্ডে ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার চাঁড়াভিটা ইজিবাইক স্ট্যান্ডে চাপাতি নিয়ে এসে চালকদের ভয়ভীতি প্রদর্শন, স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (১২ জুলাই) বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, চাঁড়াভিটা ইজিবাইক স্ট্যান্ডে বর্তমানে চালকেরাই নিজেদের উদ্যোগে সিরিয়াল ব্যবস্থাপনা পরিচালনা করছেন। অভিযোগ অনুযায়ী, এর আগে অভিযুক্ত মো. চঞ্চল মন্ডল স্ট্যান্ডের স্ট্যাস্টারের দায়িত্বে থাকলেও চালকদের সঙ্গে অসদাচরণের অভিযোগের পর বাজার কমিটি তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, রোববার বিকেল আনুমানিক ৩টার দিকে মো. চঞ্চল মন্ডল একটি চাপাতি হাতে স্ট্যান্ডে এসে পুনরায় জোরপূর্বক স্ট্যাস্টারের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন। এ সময় কয়েকজন চালক আপত্তি জানালে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ ছাড়া অভিযোগে বলা হয়, অভিযুক্ত চালকদের কাছে টাকা দাবি করেন এবং দাবি করা অর্থ না দিলে স্ট্যান্ডে কোনো ইজিবাইক চলাচল করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। একপর্যায়ে স্থানীয় এক গণ্যমান্য বেক্তিগণ সমাধান করতে আসলে তাদেরকেউ হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ বিষয়ে অভিযুক্ত বেক্তির কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট