বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

যশোরের বাঘারপাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি তামিম আল শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তামিম আল শাহরিয়ার উপজেলার দোহাকোলা গ্রামের মৃত ইছাবুদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার তাকে যশোরের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম বলেন, তামিম আল শাহরিয়ার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। এছাড়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

তিনি আরও জানান, গত ৬ জুলাই দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তামিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট