
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে আগামী শুক্রবার (২৪ জুলাই) বাঘারপাড়ায় দুটি পথসভা অনুষ্ঠিত হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৬টায় বাঘারপাড়া চৌরাস্তা এবং সন্ধ্যা ৭টায় রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দুটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। এছাড়া উপস্থিত থাকবেন হাসনাত আব্দুল্লাহ এমপি, মাহমুদা মিতু এমপি, নুসরাত তাবাসসুম এমপি, সারোয়ার তুষার, আলী আহসান জোনায়েদ, ফরিদুল হক, ইয়াহিয়া জিসানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ১১ দলীয় ঐক্যের নেতারাও অংশ নেবেন।
এনসিপি বাঘারপাড়া উপজেলা শাখা কর্মসূচি সফল করতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিত থেকে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে।
