রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে বাঘারপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত বাঘারপাড়ায় মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাকড়ী থ্রি স্টার ক্লাব বাঘারপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মাসুদ আলম টিপু। যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয় গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া মহিলা কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সোহাগ। একই সঙ্গে তিনি বাঘারপাড়া কলেজের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছেন বাঘারপাড়ার সাধারণ নাগরিক সমাজ।

শনিবার ( আগস্ট) উপলক্ষে ধলগ্রাম রাস্তা মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় নূরে আলম সোহাগকে বাঘারপাড়া মহিলা কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়।

মোটরসাইকেল শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী। সময় কলেজের শিক্ষককর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘারপাড়া মহিলা কলেজের বিদ্যোৎসাহী সদস্য বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন। ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

নূরে আলম সোহাগকে বরণ করে নিতে মোটরসাইকেল শোভাযাত্রায় ব্যাপক উৎসাহউদ্দীপনা দেখা যায়। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মী সাধারণ নাগরিকরা তাকে শুভেচ্ছা জানান। পরে কলেজ ক্যাম্পাসে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

দুই কলেজের দায়িত্বে নূরে আলম সোহাগ

জানা গেছে, নূরে আলম সোহাগ ইতিপূর্বে বাঘারপাড়া কলেজের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এবার তাকে বাঘারপাড়া মহিলা কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। ফলে বাঘারপাড়া উপজেলার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তার সাংগঠনিক প্রশাসনিক সম্পৃক্ততা তৈরি হয়েছে।স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দ মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট