শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় গাছ চুরির মামলায় সাবেক পৌর মেয়র খলিল জেলহাজতে যশোরে বোমা হামলা ও নাশকতা মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেফতার। দোকানদারের ভুল কিটনাশকে বাঘারপাড়ায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন! আবারও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার বাঘারপাড়ায় অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা, মানব পাচার মামলায় কাইয়ুম আটক বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না ——–যশোর ৪ আসনের এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা জুলাই স্মরণে বাঘারপাড়া উপজেলা বিএনপির র‌্যালি ও আলোচনা সভা চিত্রা মডেল কলেজে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাঘারপাড়ায় গাছ চুরির মামলায় সাবেক পৌর মেয়র খলিল জেলহাজতে

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি: সরকারি রাস্তার গাছ চুরির মামলায় বাঘারপাড়া পৌর সভার সাবেক মেয়র খলিলুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাঘারপাড়া থানা পুলিশ তাকে স্থানীয় বাজার থেকে গ্রপ্তার করে।
বাঘারপাড়া থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার শের-শাহ সড়কের ব্রাক অফিসের উত্তর পাশে পাঁচটি রেন্ট্রি মধ্যে তিনটি গাছ খলিলুর রহমান চুরি করে জুলফিক্কার আলী নামে এক ব্যবসায়ির নিকট বিক্রি করেন। তার এ কাজে সহযোগিতা করেন তার ছেলে তানভির ও মহিরণ গ্রামের মৃত সামছুদ্দিন মোল্যা দুই ছেলে তাহাজুল ইসলাম ও জালাল উদ্দীন। উক্ত পাঁচজনকেই গাছ চুরি মামলার আসামী করা হয়েছে।
গত ১৪ আগষ্ট এ গাছ চুরির ভিডিও ধারণ করেন মহিরণ গ্রামের আনিছুর রহমান (মুকুল) ও তৈফুর রহমান। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে উল্লেখিত আসামীরা ঐ দুইজনকে বেধড়ক মারপিট করে আহত করে। বিষয়টি জেলা পরিষদ জানার পর গত বৃহস্পতিবার থানায় মামলা করে। মামলার বাদি হয়েছেন, যশোর জেলা পরিষদের সার্ভেয়ার (অঃ দাঃ) আশরাফ হোসেন। মামলা নং ১৭।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজালাল আলম জানিয়েছেন, মামলার প্রধান আসামী খলিলুর রহমানকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট