শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ বাল্যবিবাহের বিষয়ে অভিবাবকদের সচেতন হতে হবে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বাঘারপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাঘারপাড়ায় বিএনপি নেতা সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ, দুই হাত ভেঙে হাসপাতালে বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘারপাড়ায় ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাৎ, নারী প্রতারক আটক বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল, সেলিম, তারেক ও লিটন বিজয়ী কৃষি-পর্যটনে বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি সরকারি গাছ চুরির মামলায় সাবেক মেয়রসহ ৫ জনের জামিন

বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বাঘারপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় ঐক্যের আবহ তৈরি হয়।

পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম।

সভায় বিশেষভাবে নজর কাড়ে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের একসঙ্গে উপস্থিতি। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাছ হোসেন, সহ-প্রচার সম্পাদক আবু হোরাইরা আশা, সহ-সভাপতি শওকত মোল্যা, উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম, উপজেলা ছাত্রদলের সভাপতি নাফিজ ইকবাল ইছা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি লাভলুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে জহুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ভুট্ট ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল লষ্কর, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুর মুরশিদ, দোহাকুলা ইউনিয়ন বিএনপির আসাদুজ্জামান শিকদার, দরাজহাট ইউনিয়ন বিএনপির নূর মোহাম্মদ এবং বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবু হোসেন উপস্থিত ছিলেন।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেফতা উদ্দিন শিকদার, সাবেক সহ-সাধারণ সম্পাদক লিটন মোল্লা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক, রাতুল হাসান তারেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন শুহুদ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট