রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয়: এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ, ২০০ টাকা জরিমানা বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ বাল্যবিবাহের বিষয়ে অভিবাবকদের সচেতন হতে হবে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বাঘারপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাঘারপাড়ায় বিএনপি নেতা সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ, দুই হাত ভেঙে হাসপাতালে বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘারপাড়ায় ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাৎ, নারী প্রতারক আটক বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচনে মশিউল, সেলিম, তারেক ও লিটন বিজয়ী

সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয়: এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা:যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, “মানুষের জীবনের বড় সম্পদগুলোর অন্যতম হচ্ছে সততা। অর্থ, ক্ষমতা ও খ্যাতি দিয়ে কেউ হয়তো সাময়িকভাবে সফল হতে পারেন, কিন্তু সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন করা সম্ভব নয়।”

তিনি বলেন, একজন সৎ মানুষ জীবনের চলার পথে নানা বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হতে পারেন। তবে শেষ পর্যন্ত সততার শক্তিতেই তিনি মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস অর্জন করেন।

শনিবার দুপুরে যশোরের বাঘারপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক গোলাম রসুল বলেন, ব্যক্তি জীবনে যেমন সততার প্রয়োজন, তেমনি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি বা দাখিল পরীক্ষায় ভালো ফল অর্জন করেই থেমে গেলে চলবে না। উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরও মনোযোগী হয়ে পড়াশোনা করতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাঘারপাড়া উপজেলা শাখা আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘারপাড়ার কৃতী সন্তান ও চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডা. জায়েদ আহম্মদ, যশোর পূর্ব জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু জাফর, শিবির নেতা সাইয়েদুল ইসলাম ও হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট