বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে ছাত্রদল ও কৃষকদলের জয় বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, বর্ষপঞ্জি বিতরণ। সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয়: এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ, ২০০ টাকা জরিমানা বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ বাল্যবিবাহের বিষয়ে অভিবাবকদের সচেতন হতে হবে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বাঘারপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাঘারপাড়ায় বিএনপি নেতা সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ, দুই হাত ভেঙে হাসপাতালে বাঘারপাড়ায় পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে ছাত্রদল ও কৃষকদলের জয়

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় দোহাকুলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত দুটি ম্যাচে জয় পেয়েছে ইউনিয়ন কৃষকদল ও ছাত্রদল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দোহাকুলা ইউনিয়নের বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিন অধিকারী। সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে ৫-০ গোলে পরাজিত করে কৃষকদল। দ্বিতীয় ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় যুবদলকে ৫-৪ গোলে হারিয়ে জয় তুলে নেয় ছাত্রদল।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ইউনিয়নের ছাইবাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, পৌর কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন, দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাবার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু কালাম, যুবদল নেতা বিপ্লব হোসেন, সিরাজুল ইসলাম ও ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আল মামুন, ছাত্রদল নেতা রিয়াদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট