শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে ছাত্রদল ও কৃষকদলের জয় বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, বর্ষপঞ্জি বিতরণ। সততা ছাড়া প্রকৃত সম্মান অর্জন সম্ভব নয়: এমপি গোলাম রসুল বাঘারপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মিষ্টির দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ, ২০০ টাকা জরিমানা বাঘারপাড়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে ভেদাভেদ ভুলে এককাতারে নেতৃবৃন্দ বাল্যবিবাহের বিষয়ে অভিবাবকদের সচেতন হতে হবে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বাঘারপাড়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বাঘারপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বাঘারপাড়ায় বিএনপি নেতা সিদ্দিক মোল্যার ওপর হামলার অভিযোগ, দুই হাত ভেঙে হাসপাতালে

বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা: যশোরের বাঘারপাড়ায় দোহাকুলা ইউনিয়নের বাউলিয়া-মাহমুদালীপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সিনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জুনিয়র একাদশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাউলিয়া-মাহমুদালীপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলই জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত সিনিয়র একাদশকে হারিয়ে জুনিয়র একাদশ বিজয়ী হয়।

টুর্নামেন্টের আয়োজন করেন তরুণ সমাজের উদ্যোগে বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাঘারপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজিউল ইসলাম, দোহাকুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে বিজয়ী জুনিয়র একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাহাঙ্গীর হোসেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট