বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন বাঘারপাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় উদ্ভাবনের উৎসব, স্থানীয় উদ্ভাবন নিয়ে সেমিনার ও বিজ্ঞান প্রদর্শনী

ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শত গ্রাম গাঁজা উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শত গ্রাম গাঁজা উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এরা হলো ঈশ্বরদী পৌর এলাকার দরিনারিচা গ্রামের ওয়ালিদের ছেলে মোঃ খালিদ (২০), শহরের মশুরিয়া পাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (৩৮), শহরের কামার পাড়ার আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম রুবেল (৪০), ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর গ্রামের মৃত আতিয়ার খাঁ’র ছেলে রিদয় (২০) ও ঈশ্বরদীর চররুপপুর গ্রামের সামিউল ইসলামের ছেলে জিসান (২০)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত করে খালিদ, মিরাজুল, রবিউল ও রিদয়কে ৩ দিনের কারাদণ্ড এবং জিসানকে ২ দিনের কারাদণ্ড প্রদান করেছেন। এদের প্রত্যেককে ১শ টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার’র তত্ত্বাবধানে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামান’র নেতৃত্বে সংশ্লিষ্ট অফিসারগণ এই অভিযানে অংশ গ্রহণ করেন।অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর ভাড়ইমারী বটতলায় অভিযান চালিয়ে মোঃ হালিম প্রামাণিক (৫৩) কে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত মোহাম্মদ প্রামাণিকের ছেলে।এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার মোঃ রেজাউল করিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews