বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন বাঘারপাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় উদ্ভাবনের উৎসব, স্থানীয় উদ্ভাবন নিয়ে সেমিনার ও বিজ্ঞান প্রদর্শনী

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা: মিঠু

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তরুণ খেলোয়াড়দের উন্নয়নে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু।

শনিবার বিকেলে সদর উপজেলার আখড়াখোলা এলাকায় মুকুন্দপুর ইমার্জিং ক্লাব আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম ফারুক খান মিঠু বলেন, সাতক্ষীরা বরাবরই ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি হিসেবে পরিচিত। এ জেলার তরুণদের মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা ও প্রতিভা। সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ এবং নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে এখানকার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

তিনি বলেন, জেলার বিভিন্ন এলাকায় বছরের বিভিন্ন সময়ে ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়, যা তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়ায়। এ ধরনের আয়োজন আরও নিয়মিত ও পরিকল্পিতভাবে হলে ক্রীড়া পরিবেশ সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হবে।

মিঠু আরও বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি একজন মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করে। তাই যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। তরুণদের সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে তাসফিয়া কোচিং সেন্টার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিএসসি মডার্ন ফুটবল একাডেমি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্র দলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, বৈষম্য বিরোধী আন্দোলনে সাতক্ষীরার প্রধান সংগঠন আল ইমরান ইমু, শিক্ষক জামিলুজ্জামান, মহিতুল ইসলাম এবং রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল গনি।

টুর্নামেন্টটি মুকুন্দপুর ইমার্জিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews