শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন চিত্রা মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘারপাড়ায় হাজী বাগু শমসের বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন

অভয়নগরে পুলিশের হাতকড়াসহ মাদকসেবী পালানোর অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের হাতকড়াসহ এক মাদকসেবী পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) রাতে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৭টার দিকে অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বেঙ্গল রেলগেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কালীর চায়ের দোকানের পাশে গাঁজা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। আটকের পর পুলিশ তার হাতে হাতকড়া পরালে সুযোগ বুঝে ওই যুবক হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে।

তবে হাতকড়াসহ পালানোর বিষয়টি অস্বীকার করেছেন অভিযান পরিচালনাকারী এসআই মোস্তাফিজুর রহমান। তিনি দাবি করেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি এবং হাতকড়া নিয়ে পালানোর কোনো ঘটনাই ঘটেনি। অন্যদিকে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।
এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ঘটনাটি আমি শুনেছি। থানা পুলিশের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, পুলিশের দাবি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের এই গরমিল নিয়ে এলাকায় বেশ গুঞ্জন সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পালিয়ে যাওয়া ওই যুবককে আটক বা হাতকড়াটি উদ্ধার করা সম্ভব হয়নি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews