শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন চিত্রা মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘারপাড়ায় হাজী বাগু শমসের বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন

বাঘারপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমধর্মী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, প্রীতি ফুটবল টুর্নামেন্ট, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ এবং ফুলের বাগান স্থাপনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত “Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)” প্রকল্পের আওতায় সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন বাস্তবায়িত “Promotion of Value-added Vegetables for Sustainable Growth and Instituting RECP Practices” উপ-প্রকল্পের উদ্যোগে বুধবার (২৪ জুন) বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামে “ষষ্ঠীতলা সবুজ বন্ধু মডেল পরিবেশ ক্লাব” এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, যুবকদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট, সদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফুলের বাগান স্থাপন ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও স্থানীয় মসজিদ প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার। সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আজিজুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক কৃষিবিদ শেখ মোজাম্মেল হক, SMART HVC প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাকির হোসেন, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। পরিবেশবান্ধব কর্মকাণ্ডে শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে পরিবেশ ক্লাবের সদস্য, প্রীতি ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দল এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews