
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় পৌরসভা সভাকক্ষে এ বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। বাঘারপাড়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ আল ইমরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবীর কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম তরফদার এবং বাঘারপাড়া থানার এসআই প্রসেনজিৎ মণ্ডল।
অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন বাঘারপাড়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ আল ইমরান। তিনি পৌর এলাকার নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেনেজ ব্যবস্থা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোকপাত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর জামায়াতের আমির সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আব্দুল হক, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, প্রধান অফিস সহকারী মধুসূদন পাল, লাইসেন্স পরিদর্শক দীনেশ পাল, হিসাবরক্ষক জুলফিকার আলীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট ঘোষণা শেষে পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।