শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ, গণআন্দোলনের হুঁশিয়ারি বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে শামীম আখতার, বিদ্যালয় ও ক্রীড়া ক্লাবে ফুটবল বিতরণ বাঘারপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন চিত্রা মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘারপাড়ায় হাজী বাগু শমসের বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন

গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি: গণভোট বাস্তবায়নের দাবিতে যশোরের অভয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে শনিবার (৪ জুলাই) বিকেলে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া পীরবাড়ি এলাকা থেকে শুরু হয়ে যশোর-খুলনা মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা গণভোট বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা আমির সরদার শরীফ হুসাইন। সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়ক শাহজাহান কবীর, উপজেলা খেলাফত মজলিসের নেতা আশেক ইলাহী ও আব্দুল মান্নান, পৌর জামায়াতের আমির আলতাফ হুসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকুঞ্জিসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ মতামতের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে গণভোট বাস্তবায়ন সময়ের দাবি। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এ দাবির পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার এবং সাংবিধানিক প্রক্রিয়া সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক সরদার শরীফ হুসাইন বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি গণভোট বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী জনমত গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews