শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ, গণআন্দোলনের হুঁশিয়ারি বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে শামীম আখতার, বিদ্যালয় ও ক্রীড়া ক্লাবে ফুটবল বিতরণ বাঘারপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন চিত্রা মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘারপাড়ায় হাজী বাগু শমসের বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ, গণআন্দোলনের হুঁশিয়ারি

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সাধারণ মানুষের জন্য শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে বাঘারপাড়ায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বিগত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছিল অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে। সেই আত্মত্যাগের মূল উদ্দেশ্য ছিল দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসনের জন্ম না হয়। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ আশা করেছিল তারা শান্তিতে বসবাস করতে পারবে, স্বাধীনভাবে মত প্রকাশ ও চলাফেরা করতে পারবে। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের প্রবণতা আগের শাসনামলের মতোই অব্যাহত রয়েছে।
তিনি অভিযোগ করেন, গুম কমিশন ও পুলিশ কমিশন বাতিলের মাধ্যমে প্রশাসনকে দলীয়করণের পথ সুগম করা হয়েছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে এবং শান্তিপূর্ণভাবে বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ধারণ এবং জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।
অধ্যাপক রফিকুল ইসলাম আরও বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের ভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, এনসিপির বাঘারপাড়া উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাঘারপাড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মতিউর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা জিল্লুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews